মো. আজহার উদ্দিন,ব্রাহ্মণবাড়িয়া : মহান বিজয় দিবস উপলক্ষে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা।
এ উপলক্ষে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ১০টায় ব্রাহ্মণবাড়িয়া শহরের ফারুকী পার্ক এলাকায় অবস্থিত কেন্দ্রীয় শহীদ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন সংগঠনের নেতৃবৃন্দ।
পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী বীর শহীদদের স্মরণ করেন তারা। এ সময় মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গঠনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান নেতারা।
এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার আহ্বায়ক এস এম সাদেক মিন্টু, সদস্য সচিব অ্যাডভোকেট আরিফুল হক মাসুদ, যুগ্ম আহ্বায়ক এম এ হালিম। এছাড়া উপস্থিত ছিলেন ব্যবসায়ী নেতা হৃদয় কামাল, চয়ন চাকলাদার, মাহাবুব চৌধুরী উজ্জল, মো. আরাফাত, মো. কাকন আহমেদ, আবীর আহমেদসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।