ব্রাহ্মণবাড়িয়ায় গুলিসহ ২টি এয়ারগান উদ্ধার 

ব্রাহ্মণবাড়িয়া, 10 February 2026, 124 বার পড়া হয়েছে,
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : র‌্যাব-৯ এর এক বিশেষ অভিযানে ব্রাহ্মণবাড়িয়া থেকে গুলিসহ ২টি এয়ারগান উদ্ধার করা হয়েছে।
র‌্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার একটি আভিযানিক দল অস্ত্র উদ্ধারের বিশেষ অভিযান পরিচালনা করে মঙ্গলবার (১০ ফেব্রুয়ারী) আনুমানিক রাত ১.৩০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মোগরা ইউনিয়নের নোনাসার এলাকার একটি পুকুর পাড়ে ব্যাপক তল্লাশী করে পাড়ের দক্ষিণ পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় ২টি এয়ারগান উদ্ধার করতে সক্ষম হয়।
উদ্ধারকৃত এয়ারগান ও গুলির সাথে সংশ্লিষ্ট কাউকে খুঁজে পাওয়া যায়নি। এ ব্যাপারে র‌্যাব-৯ এর তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে উদ্ধারকৃত এয়ারগান ও গুলি সমূহ জিডি মূলে আখাউড়া থানায় হস্তান্তর করা হয়েছে। এ ছাড়াও দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।