শেখ কামাল উদ্দিন,বিশেষ প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যালয় শিক্ষক মিলনায়তনে সদর উপজেলার ঐতিহ্যবাহী চিলোকূট গ্রামের চাকুরিজীবীদের পেশাজীবি সামাজিক সংগঠন “চিলোকূট চাকুরিজীবী এসোসিয়েশন” এর সাধারণ সভা ৮ মে শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। পেশাগত জ্ঞান, অভিজ্ঞতা বিনিময়, পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সম্পর্ক উন্নয়ন এবং সামাজিক কল্যান এই লক্ষ্য & উদ্দেশ্যকে সামনে রেখে চিলোকূট গ্রামের সরকারী, বেসরকারী, স্বায়ত্তশাসিত চাকুরিজীবীদের সম্বনয়ে এই পেশাজীবি অ্যাসোসিয়েশন গঠন করা হয়েছে। জনতা ব্যাংক কসবা শাখার ম্যানেজার এবং চিলোকূট চাকরিজীবী অ্যাসোসিয়েশনের উদ্দোক্তা জনাব মিজানুর রহমান সুমনের সঞ্চালনায় সাধারণ সভায় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া পিটিআই এর সাবেক ইন্সট্রাক্টর জনাব আবদুল আওয়াল, পানি উন্নয়ন বোর্ড এর সাবেক সাব ডিভিশনাল ইঞ্জিনিয়ার জনাব ছগির উদ্দিন আহমেদ, স্বাস্থ্য পরিদর্শক জনাব কামাল উদ্দিন, চিলোকূট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব কাজী জাহাঙ্গীর, চান্দপুর তমিজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জনাব মোতাসিম বিল্লাহ , রুপালী ব্যাংকের ম্যানেজার জনাব আসাদুর রহমান, নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জনাব মোহাম্মদ লুৎফর রহমান, কৃষি ব্যাংকের ম্যানেজার জনাব সামছুল ইসলাম শামীম, বাসুদেব উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জনাব মোশাররফ হোসেন, আনন্দময়ী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জনাব মনিরুল আলম সরকার, মৈন্দ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব ছগির উদ্দিন আহমেদ এবং আশুগঞ্জ সরকারখানার সিনিয়র অপারেটর জনাব সাইফুল আলম সোহেল। সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয় ঈদুল আযহার পরের দ্বিতীয় দিন ৩০ মে বিকাল ৩ ঘটিকায় চিলোকূট উচ্চ বিদ্যালয়ে ঈদ পুর্নমিলনী এবং সাধারণ সভা অনুষ্ঠিত হবে এবং ঐ সভায় সংগঠনের উপদেষ্টা মন্ডলী এবং কার্যনির্বাহী কমিটি চূড়ান্তভাবে গঠন করা হবে। গ্রামের উন্নয়নে এর ভূমিকা অব্যাহত থাকবে।