গণমাধ্যম সমাজ জীবনের দর্পন -জাকারিয়া…
4 July 2021,
2415777 বার পড়া হয়েছে,
বিশেষ প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় সাহিত্য অ্যাকাডেমির আয়োজনে সপ্তাহব্যাপী বৈশাখী উৎসব উপলক্ষে দলীয় ও একক নৃত্য পরিবেশন করেছে ক্রিসেন্ট কিন্ডারগার্টেনের একঝাঁক শিক্ষার্থীরা।
শুক্রবার নৃত্য প্রশিক্ষক আবদুল মতিন শিপনের নির্দেশনায় ও ক্রিসেন্ট কিন্ডারগার্টেন এর শিক্ষক রিয়াজ উদ্দিন মুন্সি’র তত্ত্বাবধানে এ নৃত্য পরিবেশনা অনুষ্ঠিত হয়।
দলীয় নৃত্যে অংশগ্রহণ করে আতিয়া, তাব্বাসুম, পূর্ণতা, আলিমা, তোরফা, লামিসা, সারা, মায়েশা, সিদরাতুল মুনতাহা, গুনগুন ও ছোঁয়া
এর আগে পহেলা বৈশাখ উপলক্ষে শুরু হয় সপ্তাহব্যাপী এই উৎসব।
উল্লেখ্য, ১৯৮৩ সালে ব্রাহ্মণবাড়িয়ায় সাহিত্য অ্যাকাডেমি প্রতিষ্ঠিত হয়। ১৯৮৭ সাল থেকে স্থানীয় শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে নিয়মিতভাবে সাতদিনব্যাপী বৈশাখী উৎসব আয়োজন করে আসছে সংগঠনটি।
এবার অনুষ্ঠিত হচ্ছে উৎসবটির ৪০তম আসর।