শেখ কামাল উদ্দিন,বিশেষ প্রতিনিধি : ব্রাহ্মণনাড়িয়া জেলার কসবা উপজেলায় কর্মরত বিভিন্ন তফসিলি ব্যাংকের ম্যানেজারগণের পেশাজীবি সংগঠন ব্যাংকার্স ফোরাম, কসবা’র আলোচনা সভা বুধবার (১৭ জুন) বিকেল ৪টায় অগ্রণী ব্যাংক পিএলসি কসবা শাখায় ফোরামের সভাপতি ইসলামী ব্যাংক পিএলসি কসবা শাখার ব্যাবস্থাপক মো: আবদুল কাইউম এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সংগঠনের সাধারণ সম্পাদক, জনতা ব্যাংক পিএলসি কসবা শাখার ম্যানেজার মিজানুর রহমান সুমনের সঞ্চালনায় উপস্থিত বিভিন্ন শাখার ম্যানেজারগণ গ্রাহক সেবা বৃদ্ধি ও অবকাঠামোগত উন্নয়নে গুরুত্ব দেয়ার মতামত প্রকাশ করেন। সভায় ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক এবং অগ্রণী ব্যাংক কসবা শাখার ব্যবস্থাপক মো: নুরুল আলম প্রিন্সিপাল অফিসার থেকে সিনিয়র প্রিন্সিপাল অফিসার পদে পদোন্নতি লাভ করায় সংবর্ধনা দেয়া হয়। তাঁকে ব্যাংকার্স ফোরাম, কসবার পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কৃষি ব্যাংকের ম্যানেজার মো: মহসিন, ইউসিবি ব্যাংকের ম্যানেজার সাইদুর রহমান, সিটি ব্যাংকের ম্যানেজার সুব্রত, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের ম্যানেজার করিম মোল্লাহ, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ম্যানেজার সালাউদ্দিনসহ উপজেলায় কর্মরত ১৫ জন ম্যানেজার।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক ইনকিলাব এর কসবা উপজেলা সংবাদদাতা শেখ মো: কামাল উদ্দিন এবং যুগান্তর স্বজন সমাবেশ এর সাধারণ সম্পাদক নাজমুল হোসেন।
আলোচনা সভায় সানুগ্রহ উপস্থিতির জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়।