বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ সামছুল হক আর নেই

ব্রাহ্মণবাড়িয়া, 6 February 2026, 62 বার পড়া হয়েছে,

শেখ কামাল উদ্দিন,বিশেষ প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার সরকারি আদর্শ মহাবিদ্যালয়, সৈয়দাবাদ এর অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ্ব মোহাম্মদ সামছুল হক (৯২) বার্ধক্যজনিত কারণে গত মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ঢাকা গ্রীণ রোডে নিজ বাসায় ইন্তিকাল করেন। ইন্না….. রাজিউন। মরহুমের নামাযে জানাযা বুধবার বাদ জোহর নিজবাড়ী উপজেলার মুলগ্রাম ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে অনুষ্ঠিত হয়। মৃত্যুকালে তিনি ২ ছেলে, ৭ মেয়ে, নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

জানাযা পূর্ব সমাবেশে তাঁর সুদীর্ঘ ৩৫ বছরের অধ্যাপনা ও কর্মময় জীবনের বিভিন্ন দিক উল্লেখ করে বক্তব্য রাখেন; সরকারি আদর্শ মহাবিদ্যালয়, সৈয়দাবাদের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল কাশেম, আড়াইবাড়ী ইসলামিয়া সাঈদীয়া কামিল মাদরাসার সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ শেখ মো: কামাল উদ্দিন, উপাধ্যক্ষ মো: ইসহাক ভূইয়া, প্রভাষক মো: তাজুল ইসলাম, সুপার মাওলানা সিরাজুল ইসলাম, আলহাজ্ব উবায়দুল্লাহ মাস্টার, সাংবাদিক আবুল কালাম আজাদসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। মরহুম অধ্যক্ষ সাহেবের বড় ছেলে ঢাকা গ্রীণরোডস্থ ল্যাব সাইন্স এর সত্ত্বাধিকারী ফারুক আহমাদ সকলের দোয়া কামনা করেন। জানাযায় হাজার হাজার মুসল্লি অংশগ্রহণ করেন। নিজ গ্রামের পারিবারিক গোরস্থানে তাঁকে দাফন করা হয়।