নিজস্ব প্রতিবেদক : র্যাব-৯ এর অভিযানে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থেকে ১টি একনালা বন্দুক উদ্ধার করা হয়েছে।
র্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার একটি আভিযানিক দল অস্ত্র উদ্ধারের বিশেষ অভিযান পরিচালনায় শনিবার (২১ ফেব্রুয়ারী) আনুমানিক রাত ১.৫০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে জেলার নবীনগর উপজেলার বড়িকান্দি ইউনিয়নের ধরাভাঙ্গা এলাকার একটি একচালা পরিত্যক্ত রান্নাঘরে আশপাশে ব্যাপক তল্লাশী করে পরিত্যক্ত অবস্থায় ১টি একনালা বন্দুক উদ্ধার করতে সক্ষম হয়।
উদ্ধারকৃত একনালা বন্দুকটির সাথে সংশ্লিষ্ট কাউকে খুঁজে পাওয়া যায়নি। এ ব্যাপারে র্যাব-৯ এর তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে উদ্ধারকৃত একনালা বন্দুকটি জিডি মূলে নবীনগর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ছাড়াও দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।