শাহাদাত হোসেন সোহেল,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের একটি চৌকস টিম মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ চেকপোস্ট পরিচালনা করে জেলার সদর থানার বিশ্বরোড এলাকা থেকে ১০৮ কেজি গাঁজাসহ একটি মাইক্রোবাস জব্দ করেছে।
সোমবার (২ মার্চ ) আনুমানিক ভোর ৪টার দিকে অভিযান চালিয়ে গাঁজাসহ মাইক্রোবাসটি জব্দ করা হয়। হাইওয়ে পুলিশের ভাষ্য মতে, ভোরে বিশ্বরোডে চেকপোস্ট পরিচালনা কালে এসময় রাস্তায় গাড়ি চলাচলের সময় পুলিশ হঠাৎ আশুগঞ্জগামী একটি সন্দেহভাজন মাইক্রোবাস ( ঢাকা মেট্রো চ ১১-৫৮৩৮ ) কে সিগনাল দিলে গাড়িটি সিগনাল না মেনে দ্রুতগতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তাৎক্ষণিক পুলিশ সদস্যরা পিছন থেকে গাড়িটিকে ধাওয়া করলে অজ্ঞাত নামা গাড়ির ড্রাইভার মাইক্রোবাসটি ফেলে দ্রুত পালিয়ে যায়। পরে গাড়িটিতে তল্লাশি করে ১০৮ কেজি গাঁজা পাওয়া গেলে গাঁজাসহ গাড়িটি জব্দ করে পুলিশ। এ বিষয়ে জানতে চাইলে সরাইল খাঁটিহাতা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাহাঙ্গীর আলমের বরাত দিয়ে এস আই জামান এর সত্যতা নিশ্চিত করে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ।