নিজস্ব প্রতিবেদক : র্যাব-৯ এর অভিযানে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থেকে ২০ কেজি গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করা হয়েছে।
র্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার একটি আভিযানিক দল ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার বিষ্ণপুর ইউনিয়নের পূর্বপাড়া রেনু মিয়ার বসতবাড়িতে গত ২৬ ফেব্রুয়ারী আনুমানিক রাত ২০.৪৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে মাদক ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে মাদক ব্যবসায়ী অবস্থান করছে জানতে পেরে র্যাবের আভিযানিক
দলটি ঘটনাস্থলে পৌঁছালে। র্যাবের উপস্থিতি টের পেয়ে ১ জন ব্যক্তি দৌঁড়ে পালানোর চেষ্টাকালে তাকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
আটককৃত ব্যক্তি হলেন – রেনু মিয়া (৩০), পিতা- আব্দুর রহমান, দেওড়া, সরাইল, ব্রাহ্মণবাড়িয়া।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ খ্রি. এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে গ্রেফতারকৃত ব্যক্তি ও জব্দকৃত আলামত বিজয়নগর থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত রয়েছে।