বিজয়নগরে ৫৩ বোতল ইসকফ সিরাপ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া, 3 February 2026, 85 বার পড়া হয়েছে,
মোঃনিয়ামুল ইসলাম আকঞ্জি,ব্রাহ্মণবাড়িয়া : র‌্যাব-৯ এর অভিযানে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থেকে ৫৩ বোতল ইসকফ সিরাপ উদ্ধার করা হয়েছে।
র‌্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়া একটি আভিযানিক দল গত ২ ফেব্রুয়ারী আনুমানিক রাত ৩.১৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে বিজয়নগর উপজেলার বিষ্ণুপুর ইউপির কালাছড়া গ্রামের একটি লিচু বাগানে ব্যাপক তল্লাশি করে লিচু বাগানের ভিতর পরিত্যক্ত অবস্থায় ১টি সাদা ও কমলা রংয়ের বস্তা দিয়ে প্যাচানো ২টি কার্টুনের ভিতর থেকে ৫৩ বোতল ইসকফ সিরাপ উদ্ধার করতে সক্ষম হয়। মাদকদ্রব্য ইসকফ সিরাপের সাথে সংশ্লিষ্ট কাউকে খুঁজে পাওয়া যায়নি। এ ব্যাপারে র‌্যাব-৯ এর তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
র‌্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করে জানানো হয়।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে উদ্ধারকৃত ইসকফ সিরাপ জিডি মূলে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানায়
হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত রয়েছে।