শাহাদাত হোসেন সোহেল,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মাদকবিরোধী এক বিশেষ অভিযান চালিয়ে ৮ কেজি গাঁজাসহ আল আমিন নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশাও জব্দ করা হয়। রোববার (১০ মে) বিকেল আনুমানিক ৩টা ২০ মিনিটের অভিযান চালিয়ে উপরে উল্লেখিত মাদকসহ তাকে গ্রেফতার করা হয়। আটককৃত আল আমিন জেলার কসবা থানার শীতল পাড়ার কবির হোসেনের ছেলে।পুলিশের দেওয়া তথ্য মতে, কসবা থানা পুলিশের একটি চৌকস টিম পৌর এলাকার আড়াইবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে আল আমিনকে তল্লাশী করে তার হেফাজত থেকে ৮ কেজি গাঁজা উদ্ধার করে এবং তার পাশাপাশি মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করে। এ ব্যাপারে আটকৃত মাদক কারবারির বিরুদ্ধে কসবা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে আইনানুগ ব্যাবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।