শাহাদাত হোসেন সোহেল,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানা এলাকায় মাদক বিরোধী এক বিশেষ অভিযান চালিয়ে ৬ (ছয়) কেজি গাঁজাসহ ইতি বেগম (৩০) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৮ মার্চ) দুপুর ০১ঃ৩০ মিনিটের দিকে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। ইতি বেগম জেলার আখাউড়া থানার রামধননগর গ্রামের পলাতক মাদক কারবারি স্বপন চৌধুরীর স্ত্রী।
পুলিশের দেওয়া তথ্য মতে, আখাউড়া থানা পুলিশের একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে এস.আই(নিরস্ত্র) মোঃ এমরান হোসেন, সঙ্গীয় অফিসার ও ফোর্স এএসআই(নিঃ) বিল্লাল হোসেন, এএসআই(নিঃ) ওমর ফারুক, কং/৫৭১ শরিফুল ইসলাম, কং/২৯১ মাহাবুবুর রহমান, কং/৬৮৪ আমিরুল ইসলাম ড্রাইঃ কং/১২৮৭ মোঃ রাকিব খান, নারী কং/৬৭৬ জাফরীন আক্তারসহ পুলিশ সদস্যরা আখাউড়া থানা এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করা কালীন সময় আখাউড়া উত্তর ইউনিয়নের রামধননগর এলাকায় পলাতক আসামী স্বপন চৌধুরীর বসতঘর তল্লাশী করে উল্লেখিত গাঁজাসহ ইতি বেগম কে হাতে নাতে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি ইতি বেগম এর বিরুদ্ধে ইতিপূর্বে তিনটি মাদক মামলা রয়েছে বলে জানা যায়। এ ব্যাপারে আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাবেদ উল ইসলাম জানান,মাদকের বিরুদ্ধে আমাদের অবস্হান জিরো টলারেন্স, গ্রেফতারকৃত আসামী সহ পলাতক আসামীদ্বয়ের বিরুদ্ধে থানায় মাদক মামলা রুজু করে নিয়ম অনুযায়ী আইনআনুগ ব্যাবস্থা গ্রহণ করা হয়েছে। আমাদের অভিযান অব্যাহত থাকবে।