বিজয়নগরে ১০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া, 8 September 2026, 1 বার পড়া হয়েছে,

শাহাদাত হোসেন সোহেল,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মাদক বিরোধী এক বিশেষ অভিযান চালিয়ে ১০ (দশ কেজি) গাঁজাসহ মোঃ আবু তাহের (৩৬) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। আটককৃত মাদক কারবারি আবু তাহের নরসিংদী জেলার পলাশ থানার চলনা গ্রামের মতলিব ভূইয়ার ছেলে। পুলিশের দেওয়া তথ্য মতে, মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুর আনুমানিক সাড়ে ১২ টার দিকে বিজয়নগর থানা পুলিশের একটি চৌকস টিম বিজয়নগর থানার ২নং চান্দুরা ইউনিয়নের চান্দুরা ডাক বাংলা বাস স্ট্যান্ডের কোষ্টার কাউন্টারের সামনে ঢাকা টু সিলেট গামী মহাসড়কের উপর চেকপোস্ট ডিউটি করা কালে উপরে উল্লেখিত মাদকদ্রব্যসহ উক্ত মাদক কারবারিকে গ্রেফতার করে এবং আটককৃত মালামাল জব্দ তালিকামূলে জব্দ করে। এ ব্যাপারে বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আহসান উল্লাহ জানান, মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স। আটককৃত মাদক কারবারির বিরুদ্ধে গৃহিত ব্যাবস্থার অংশ হিসেবে বিজয়নগর থানায় এফআইআর নং-১২,জি আর নং-৩৫৪, ধারা- ৩৬(১) সারণির ১৯(খ), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী একটি মামলা রুজু করাসহ আইনানুগ ব্যাবস্থার অংশ হিসেবে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণ করা হয়েছে। মাদক কারবারিসহ যে কোন অপরাধ নির্মূলে তাদের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।