ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি’র হাফিজুর রহমান মোল্লা (কচি) এর পৌরমেয়র প্রার্থীতার ঘোষণা

ব্রাহ্মণবাড়িয়া, 27 February 2026, 31 বার পড়া হয়েছে,

মোঃনিয়ামুল ইসলাম আকঞ্জি,ব্রাহ্মণবাড়িয়া : বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর যথাসময়ে স্থানীয় নির্বাচন হবে, গণতন্ত্রকে তার প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হবে। দেশের পরিস্থিতি আগের চেয়ে অনেক ভালো। ভঙ্গুর প্রতিষ্ঠানগুলোকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে কাজ করা হচ্ছে। এমন আলোচনার পর ব্রাহ্মণবাড়িয়া জেলার বিএনপি’র সাবেক সভাপতি ও মেয়র, বর্তমান জেলা বিএনপি নির্বাহী কমিটির ১নং সদস্য হাফিজুর রহমান মোল্লা (কচি) ব্রাহ্মণবাড়িয়া পৌর মেয়র প্রার্থীতার ঘোষণা দিয়েছেন।

শুক্রবার (২৭ফেব্রুয়ারী) জুম্মা নামাজের সময় ব্রাহ্মণবাড়িয়া জেলা জামে মসজিদে স্হানীয় সরকার নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া পৌর মেয়র প্রার্থী হিসাবে ঘোষনা দেন। সবার কাছে দোয়া কামনা এবং সহযোগিতা চেয়েছেন।

আওয়ামী লীগ হাসিনা সরকারের আমলে তিনি বার বার মামলা ও কারাদণ্ড প্রাপ্ত এবং বহু নির্যাতিনের শিকার হাফিজুর রহমান মোল্লা (কচি) ১৭ বৎসর বাংলাদেশ জাতীয়বাদি দল ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সকল অঙ্গ সংগঠনকে সংগঠিত করে রেখেছিলেন দুর্দিনে। তার নিরলস কৃতিত্ব কীর্তি আজও বহমান স্হানীয়দের দাবি। তিনি আবারও পৌর মেয়র নির্বাচিত হয়ে স্হানীয় জনগণের পাশে দাঁড়াতে সকল মুসল্লীরা তাকে আহবান জানিয়েছেন।