কসবায় পুলিশের পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া, 24 August 2026, 1 বার পড়া হয়েছে,

শাহাদাত হোসেন সোহেল,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মাদক বিরোধী পৃথক দুইটি অভিযান পরিচালনা করে ১০ (দশ) কেজি গাঁজা ও ১৪৪০ (এক হাজার চারশত চল্লিশ ) পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ আব্দুল মান্নান,মোঃ সফিকুল ইসলাম ও মোঃ সাইফুল ইসলাম নামের মোট তিন মাদক কারবারীকে গ্রেফতার করেছে পুলিশ। জেলা পুলিশের মিডিয়া উইংসের তথ্য মতে, গোপন সংবাদের ভিত্তিতে প্রথম অভিযানে কসবা থানা পুলিশের একটি চৌকস টিম রবিবার (২৩ আগস্ট) রাত ১০ঃ১০ মিনিটের দিকে অত্র থানার কুটি ইউনিয়নের কুটি চৌমুহনী এলাকা হতে একটি পিকআপ গাড়ি আটক করে। পরে পিকাপটিতে তল্লাশী চালিয়ে ১০ (দশ) কেজি গাঁজাসহ একজন মাদক কারবারীকে গ্রেফতার করে। অপর এক অভিযানে পুলিশের একটি চৌকস টিম রাত ১১ঃ১০ মিনিটের দিকে কসবা থানার বায়েক ইউনিয়নের হরিপুরে আটককৃত আসামির বসত ঘরে অভিযান চালিয়ে ১৪৪০ (এক হাজার চারশত চল্লিশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই জন মাদক কারবারীকে গ্রেফতার করে এবং উদ্ধারকৃত মালামাল বিধি মোতাবেক জব্দ করে। এ ব্যাপারে কসবা থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী মোসাদ্দেক রাশেদ জানান,মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আব্দুল মান্নানের বিরুদ্ধে ইতিপূর্বে দুইটি,গ্রেফতারকৃত শফিকুল ইসলামের বিরুদ্ধে একটি ও গ্রেফতারকৃত সাইফুল ইসলামের বিরুদ্ধে দুইটি মাদক মামলা রয়েছে বলে জানা গেছে। আসামীদের আটকের পর এ-সংক্রান্তে কসবা থানায় পৃথক ‍দুইটি মাদক মামলা রুজু করাসহ আইনানুগ ব্যাবস্থার অংশ হিসেবে আসামীদেরকে অদ্যই বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে । মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।