নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ে “Inspiring Minds Lecture Series”-এর অংশ হিসেবে “Turning Vision into Victory” শীর্ষক এক প্রেরণাদায়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ ফ্রেব্রুয়ারী) দুপুরে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে কী-নোট স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন, Gouranga Chandra Debnath, প্রফেসর, স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিক্স, United International University।
এ সময় সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সৈয়দ সামসুদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের সম্মানিত রেজিস্ট্রার প্রফেসর এ. এস. এম. শফিকুল্লাহ। এছাড়াও উপস্থিত ছিলেন, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান ড. মিজানুর রহমান, মাছরাঙ্গা টেলিভিশনের ব্রাহ্মণবাড়িয়া রিপোর্টার ও টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়শনের কার্যকরী সদস্য আশেক মান্নান হিমেলসহ বিভিন্ন বিভাগের সম্মানিত ফ্যাকাল্টি সদস্যবৃন্দ, কর্মকর্তা-কর্মচারী ও বিপুল সংখ্যক শিক্ষার্থী।
অনুষ্ঠানে প্রফেসর গৌরাঙ্গ চন্দ্র দেবনাথ তাঁর বক্তব্যে লক্ষ্য নির্ধারণ, কৌশলগত পরিকল্পনা, অধ্যবসায় এবং ইতিবাচক মানসিকতার গুরুত্ব তুলে ধরেন। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, সুস্পষ্ট ভিশন ও নিরবচ্ছিন্ন পরিশ্রমের মাধ্যমে যে কোনো স্বপ্নকে বাস্তব সাফল্যে রূপান্তর করা সম্ভব। বাস্তব অভিজ্ঞতা ও প্রাসঙ্গিক উদাহরণের মাধ্যমে তিনি উপস্থিত শিক্ষার্থীদের মাঝে অনুপ্রেরণা জাগিয়ে তোলেন।
সেমিনারটি প্রাণবন্ত আলোচনা ও প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে সমাপ্ত হয়। শিক্ষার্থীরা সরাসরি প্রশ্ন করার সুযোগ পেয়ে উপকৃত হন এবং তাদের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে দিকনির্দেশনা লাভ করেন।
অনুষ্ঠানটি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক পরিবেশকে আরও সমৃদ্ধ করেছে এবং শিক্ষার্থীদের মাঝে নেতৃত্বগুণ ও আত্মবিশ্বাস বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।