কসবায় ১০০ কেজি গাঁজাসহ ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার 

ব্রাহ্মণবাড়িয়া, 19 December 2025, 174 বার পড়া হয়েছে,
মোঃনিয়ামুল ইসলাম আকঞ্জি,ব্রাহ্মণবাড়িয়া : র‌্যাব-৯ এর অভিযানে ব্রাহ্মণবাড়িয়ার কসবা থেকে ১০০ কেজি গাঁজাসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
র‌্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার একটি আভিযানিক দল ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অবস্থানকালে ১৮ ডিসেম্বর আনুমানিক ১১.৩০ ঘটিকার সময় গোপন সূত্রে জানতে পারে যে, কসবা উপজেলার বিনাউটি ইউনিয়নের হাজিপুর এলাকার সড়কের উপর মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। সংবাদ পেয়ে র‌্যাবের আভিযানিক দলটি আনুমানিক ১২.১৫ ঘটিকার সময় ঘটনাস্থলে পৌঁছালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ২ জন ব্যক্তি একটি লাল রংয়ের ট্রাক্টর গাড়ি রেখে দৌঁড়ে পালানোর চেষ্টাকালে ১ জন ব্যক্তিকে আটক করা হয়।
পরবর্তীতে আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে জানায় যে, ট্রাক্টর গাড়ির পিছনের বডির পাটাতনের ভিতর মাদকদ্রব্য গাঁজা রয়েছে। এরপর ট্রাক্টর গাড়ি তল্লাশি করে তার কাছে থাকা ৬টি বান্ডিলে নীল পলিথিনের উপর খাকী রংয়ের স্কচ টেপ দ্বারা মোড়ানো অবস্থায় ১০০ কেজি গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি হলেন – মোঃ শোয়েব খাঁন (৩০), পিতা- আজিজ খাঁন, উজানিসার, সদর, ব্রাহ্মণবাড়িয়া।
আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে জানায় যে, সে এবং পলাতক ব্যক্তি পরস্পর যোগসাজসে ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে নিজেদের কাছে রেখেছিল।
র‌্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করে জানানো হয়।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত ব্যক্তি ও পলাতক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ খ্রিঃ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে গ্রেফতারকৃত ব্যক্তি ও জব্দকৃত আলামত কসবা থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব-৯ এর
গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।