মোঃনিয়ামুল ইসলাম আকঞ্জি,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে পুলিশের এক বিশেষ অভিযানে ৮০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ মাদক কারবারীকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার ৩ ফেব্রুয়ারি ১৪.৩০ ঘটিকায় বাঞ্ছারামপুর থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বাঞ্ছারামপুর উপজেলার ছয়ফুল্লাকান্দি ইউনিয়নের ফতেহপুর এলাকা থেকে ৮০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ জন মাদক কারবারীকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীরা হলেন – মোঃ আব্বাস মিয়া(৫৪), পিতা- মোঃ হানিফ মিয়া, গোপীনাথপুর, কসবা, ব্রাহ্মণবাড়িয়া এবং পেয়ারা বেগম(৫০), স্বামী- রফিক মিয়া, মনিঅন্দ, আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়া।
মিডিয়া উইং জেলা পুলিশ, ব্রাহ্মণবাড়িয়ার এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।
এ-সংক্রান্ত বাঞ্ছারামপুর থানায় একটি মাদক মামলা রুজু হয়েছে।