৯৯০ পিস ইয়াবাসহ ১ জন মাদক চোরাকারবারী আটক

ব্রাহ্মণবাড়িয়া, 12 May 2026, 3 বার পড়া হয়েছে,
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) ৯৯০ পিস ইয়াবাসহ ১ জন মাদক চোরাকারবারীকে আটক করেন। ।
সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর অধিনায়ক, লেঃ কর্নেল এস এম শরিফুল ইসলাম, এএসসি এর দিক নির্দেশনা ও সুনিপুন পরিকল্পনা মোতাবেক মঙ্গলবার (১২ মে) আনুমানিক ১৩:৩০ ঘটিকায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার হরিমঙ্গল বড়বাড়ি নামক স্থানে শশীদল বিওপির টহলদল ১টি মোটরসাইকেল তল্লাশী করে ৯৯০ পিস ইয়াবাসহ স্থানীয় মাদক চোরাকারবারী মোঃ মিজান(৪৬), পিতা- মোঃ ধনু মিয়া, হাসনাবাদ, কংসনগর, ব্রাহ্মণপাড়া, কুমিল্লাকে আটক করে।
আটককৃত মাদক চোরাকারবারীকে ইয়াবা ও মোটরসাইকেলসহ কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানার পুলিশের নিকট হস্তান্তর করা হয়। যার মামলা নং ১৮ তারিখ ১২ মে ২০২৬। এছাড়াও উক্ত মামলায় উল্লেখ ২ জন পলাতক আসামী রয়েছে।
উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) সর্বদা *সীমান্তে নিরাপত্তা রক্ষা, পুশ-ইন, নারী-শিশু পাচার, মাদক ও চোরাচালান প্রতিরোধে আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে বর্ণিত মাদক চোরাকারবারীকে জব্দ করা হয়।