বিজয়নগরে গাঁজাসহ দুই মাদক কারবারী গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া, 19 July 2026, 27 বার পড়া হয়েছে,

শাহাদাত হোসেন সোহেল,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মাদক বিরোধী এক বিশেষ অভিযান চালিয়ে ২০ (বিশ কেজি) গাঁজাসহ মোঃ সোহাগ ও মোঃ সুজন নামের দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। আটককৃত মাদক কারবারি মোঃ সোহাগ ময়মনসিংহ জেলার কোতয়ালি থানার গোয়াইলকান্দি গ্রামের মৃত সফিকুল ইসলামের ছেলে ও মোঃ সুজন একই এলাকার ও একই গ্রামের মৃত নুরু মিয়ার ছেলে। পুলিশের দেয়া তথ্য মতে, ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর থানা পুলিশের একটি চৌকস টিম বৃহস্পতিবার (১৭ জুলাই ) আনুমানিক ৩ঃ২০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চান্দুরা ইউনিয়নের ইব্রাহিমপুর এলাকায় অভিযান চালিয়ে উপরে উল্লেখিত মাদকসহ দুই মাদক কারবারীকে গ্রেফতার করে এবং উদ্ধারকৃত মালামাল জব্দ করে। এ ব্যাপারে বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আহসান উল্লাহ জানান, মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স। মাদকসহ আসামীদের গ্রেফতার করার পর এ-সংক্রান্ত বিষয়ে বিজয়নগর থানায় একটি মাদক মামলা রুজু করাসহ তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা গ্রহণ করা হয়েছে৷ মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান৷