শীতার্তদের মাঝে প্রাউড অব ব্রাহ্মণবাড়িয়া’র কম্বল বিতরণ

ব্রাহ্মণবাড়িয়া, 20 January 2026, 216 বার পড়া হয়েছে,

নিজস্ব প্রতিবেদক : অসহায় হতদরিদ্র শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে সামাজিক ও মানবিক সংগঠন ‘প্রাউড অব ব্রাহ্মণবাড়িয়া’।

সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের টেংকের পাড়স্থ পৌর কমিউনিটি সেন্টারের ২য় তলায় ‘জনতার খবর’ এর কার্যালয়ে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।

জনতার খবর এর নির্বাহী সম্পাদক এইচ এম জাকারিয়া জাকিরের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক ও দৈনিক ভোরের কাগজ’র নিজস্ব প্রতিবেদক সৈয়দ রিয়াজ আহমেদ অপু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের আইসিটি বিষয়ক সম্পাদক মোজাম্মেল চৌধুরী। বিশিষ্ট শিক্ষানুরাগী ফারহানা ববি, বিশিষ্ট নারী উদ্যোক্তা নাঈমা আহমেদ উর্মী, লিপি আক্তার।

এছাড়াও উপস্থিত ছিলেন, ডিজিটাল ব্রাহ্মণবাড়িয়া’র আবদুল্লাহ আল-নাঈম, দৈনিক যায়যায় কালের জেলা প্রতিনিধি মো. সোহাগ, আমরাই আগামী’র চোখ সংগঠনের জাকিয়া সুলতানা, লিখন মণ্ডল সদস্য প্রাউড অব ব্রাহ্মণবাড়িয়া, দেলোয়ার হুসাইন এডমিন নব-দিগন্ত, কাদের তাপস-নব-দিগন্ত, হাফেজ শামীম আহমেদ প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, বিশিষ্ট সমাজসেবক প্রাউড অব ব্রাহ্মণবাড়িয়ার কর্ণধার কোহিনূর আক্তার প্রিয়া।