ব্রাহ্মণবাড়িয়ায় ইপিআই কল্যাণ সমিতির সভাপতি মোমেনকে ফুলেল সংবর্ধনা

ব্রাহ্মণবাড়িয়া, 22 July 2026, 3 বার পড়া হয়েছে,

মো. আজহার উদ্দিন, ব্রাহ্মণবাড়িয়া : বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) ও ইপিআই সুপারিনটেনডেন্ট কল্যাণ সমিতির সভাপতি নির্বাচিত হওয়ায় মোহাম্মদ আবদুল মোমেনকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) বিকেল ৩টায় ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালের শহীদ মিলন হলে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁকে এ সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানের আয়োজন করে হাসপাতাল কল্যাণ বহুমুখী সমবায় সমিতি লিমিটেড।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ডা. মো. আকতার হোসাইন এবং জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি এমদাদ সুমন।

বক্তারা নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ আবদুল মোমেনকে অভিনন্দন জানিয়ে বলেন, জেলার সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) আরও গতিশীল ও কার্যকর করতে তিনি মেডিকেল টেকনোলজিস্টদের ঐক্যবদ্ধ করে কাজ করে যাচ্ছেন। পেশাগত দক্ষতা উন্নয়ন, মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) ও প্যাথলজি বিভাগের সদস্যদের ন্যায্য অধিকার ও কল্যাণ নিশ্চিতকরণ এবং জনস্বাস্থ্যসেবার মানোন্নয়নে তাঁর নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

বক্তারা জেলার টিকাদান কর্মসূচিকে আরও শক্তিশালী করতে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতাল কল্যাণ বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সিনিয়র সহসভাপতি মো. সালাউদ্দিন, সাধারণ সম্পাদক মো. বিল্লাল, সহসভাপতি মো. নাজিম উদ্দিন, ওয়ার্ড মাস্টার আনোয়ার হোসেন, এনামুল হক, স্টোর কিপার ফাহিম হোসেন, মোবারক হোসেন, জাকির হোসেন, মো. ইকরাম হোসেন, মো. মনির, মো. নুরুজ্জামান, মো. মীজানুর রহমান, মো. নজরুল ইসলাম, আরিফ খান, দীপু মিয়া, দেলোয়ার হোসেন দেলু, সাইফুল ইসলাম, জহিরুল হক, শিমুল বেগম, সোনিয়া আক্তার, মো. রাসেল, বাচ্চু মিয়া ও হুমায়ুন কবীর সওদাগরসহ হাসপাতালের বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও চতুর্থ শ্রেণির কর্মচারীরা।