ব্রাহ্মণবাড়িয়ায় বিপুল পরিমানে মাদকদ্রব্য আটক 

ব্রাহ্মণবাড়িয়া, 19 May 2026, 4 বার পড়া হয়েছে,
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) বিপুল পরিমানে মাদকদ্রব্য আটক করেন।
গোপন সংবাদের ভিত্তিতে গত ১৭ মে আনুমানিক ১৬:২০ ঘটিকায় সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর আলীনগর বিওপির টহলদল সীমান্ত পিলার-২০১৬/এমপি হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার নোয়াবাদী নামক স্থানে ফাঁদ পেতে বসে থাকে। আনুমানিক ১৬:৪৫ ঘটিকায় ভারতের দিক থেকে একজন লোক ঘাসের ঝুড়ি নিয়ে বাংলাদেশের দিকে আসার সময় তাকে সন্দেহ হলে বিজিবি ধাওয়া করে। এ সময় উক্ত চোরাকারবারী বিজিবিকে দেখতে পেয়ে ঘাসের ঝুড়ি ফেলে দৌঁড়ে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি টহলদল এ ঘাসের ঝুড়ি তল্লাশী করে ইয়াবা-১৭,১৭০ পিস এবং গাঁজা- ৬ কেজি আটক করতে সক্ষম হয়।
আটককৃত মালিকবিহীন মাদকদ্রব্য ব্রাহ্মণবাড়িয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসকে অবগত করে পরবর্তীতে ধ্বংসের নিমিত্তে ব্যাটালিয়ন সদরে জমা রাখার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর দায়িত্বপূর্ণ ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর ও আখাউড়া এবং হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলায় সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোত্তকভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য জব্দ করা হয়।