শেখ কামাল উদ্দিন,বিশেষ প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বিভিন্ন ব্যাংকে কর্মরত ম্যানেজারগণের পেশাজীবি সংগঠন “ব্যাংকার্স ফোরাম, কসবার” ঈদ পরবর্তী পুনর্মিলনী এবং পদোন্নতি জনিত সংবর্ধনা অনুষ্ঠান ১ জুন সোমবার বিকেল ৪.০০ টায় অনুষ্ঠিত হয়েছে। সোনালী ব্যাংক পিএলসি কসবা শাখায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনালী ব্যাংক কসবা শাখার ব্যবস্থাপক মো: সানাউল হক সরকার।
সংগঠনের সাধারণ সম্পাদক জনতা ব্যাংক পিএলসি কসবা শাখার ম্যানেজার মিজানুর রহমান সুমনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন; ব্যাংকার্স ফোরাম কসবার সভাপতি ইসলামী ব্যাংক পিএলসি কসবা শাখা প্রধান মো: আবদুল কাইয়ুম, ব্যাংক এশিয়ার ম্যানেজার নাসির উদ্দীন, অগ্রণী ব্যাংকের ম্যানেজার নুরুল আলম, কৃষি ব্যাংকের ম্যানেজার মো: মহসিন, ইউসিবি ব্যাংকের ম্যানেজার সাইদুর রহমানসহ উপজেলার ১৫টি ব্যাংকের ম্যানেজারবৃন্দ। উপস্থিত কর্মকর্তাগণ পারস্পরিক কুশল ও মতবিনিময় করেন।
সিটি ব্যাংক পিএলসি কুটি বাজার উপশাখার ম্যানেজার অমিত কুমারের সিনিয়র এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে পদোন্নতি লাভ করায় তাকে সম্মাননা স্মারক প্রদানপূর্বক সংবর্ধনা দেয়া হয়।
প্রাণবন্ত ও সুন্দর ব্যবস্থাপনায় কৃতজ্ঞতা প্রকাশ করা হয় সোনালী ব্যাংক পিএলসি কসবা শাখার ব্যবস্থাপক মো: সানাউল হক সরকার মনির’র প্রতি।