অধ্যাপক শেখ কামাল উদ্দিন : নজরুল বর্ষ উপলক্ষে দেশব্যাপী সকল পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান ৩১ আগস্ট সোমবার সকাল ১০ টায় ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠান উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
কসবা উপজেলা নির্বাহী অফিসার মো: ছামিউল ইসলাম প্রধান অতিথি হিসেবে এর শুভ উদ্বোধন করেন। এসময় উপজেলার বিভিন্ন দফতর প্রধান, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, স্কুল-কলেজ- মাদ্রাসার শিক্ষার্থীসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে শিশু-কিশোর ও সাংস্কৃতিক সংগঠন দলীয়ভাবে ও এককভাবে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম রচিত কবিতা আবৃতি, গান ও নৃত্য পরিবেশন করেন। এ উপলক্ষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি মন্ত্রণালয় ঘোষিত পরিপত্রের আলোকে সকলকে অংশগ্রহণ করার আহ্বান জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মো: ছামিউল ইসলাম।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন প্রধান শিক্ষক ফারুক আহমাদ ভূইয়া।