ব্রাহ্মণবাড়িয়ায় ১০৮ কেজি গাঁজাসহ মাইক্রোবাস আটক

ব্রাহ্মণবাড়িয়া, 3 March 2026, 122 বার পড়া হয়েছে,
নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে ১০৮ কেজি গাঁজাসহ একটি মাইক্রোবাস আটক করে।
সোমবার (২ মার্চ) ভোর রাত ৪টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বিশ্বরোড এলাকা থেকে এই গাঁজাসহ মাইক্রোবাসটি আটক করা হয়।
খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের তথ্যমতে জানা যায়, সোমবার (২ মার্চ) ভোর ৪টার দিক খাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে এটিএসআই শহিদুল্লাহ সঙ্গীয় ফোর্সসহ বিশ্বরোড এলাকায় বিশেষ চেকপোস্ট বসায়।
এসময় আশুগঞ্জগামী সন্দেহভাজন একটি মাইক্রোবাস ( ঢাকা মেট্রো চ ১১-৫৮৩৮) সিগনাল দিলে গাড়িটি দ্রুতগতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন পুলিশ পিছন থেকে গাড়িটি ধাওয়া করলে অজ্ঞাত নামা ড্রাইভার মাইক্রোবাসটি ফেলে দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে গাড়িটি তল্লাশি করে ১০৮ কেজি গাঁজা পাওয়া যায়।
বিষয়টি নিশ্চিত করেছেন সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাহাঙ্গীর আলম।  তিনি বলেন, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
উল্লেখ্য যে খাঁটিহাতা হাইওয়ে থানা সৃষ্টির পর থেকে এই হাইওয়ে থানা পরিচালিত মাদক বিরোধী অভিযানের মধ্যে এটি সবচেয়ে বড় অভিযান।