শাহাদাত হোসেন সোহেল,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় আখাউড়ায় মাদক বিরোধী এক বিশেষ অভিযান চালিয়ে ৩ (তিন) কেজি গাঁজাসহ মোঃ শরিফ উদ্দিন (৩৪) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৫ জুলাই) ০৪:৩০ মিনিটের দিকে থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকসহ তাকে গ্রেফতার করা হয়। আটকৃত মাদক কারবারি জেলার আখাউড়া থানার ধর্মনগর (উত্তরপাড়ার) মৃত হেলাল উদ্দিনের ছেলে। পুলিশের দেওয়া তথ্য মতে, আখাউড়া থানা পুলিশের একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে থানা এলাকার আখাউড়া ১নং মনিয়ন্দ ইউনিয়নের কর্মমঠ হইতে ঘাগুটিয়া গামী পাকা রাস্তার উপর ঘাগুটিয়া ব্রিজ এর সাথে (মৃত সাত্তার মিয়ার বাড়ী সংলগ্ন) এলাকায় তল্লাশী অভিযান পরিচালনা করে উপরে উল্লেখিত মাদক কারবারিকে মাদকসহ হাতে নাতে গ্রেফতার করে। এ ব্যাপারে আখাউড়া থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাবেদ উল ইসলাম জানান, মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স। মাদকসহ আটককৃত আসামীর বিরুদ্ধে এ সংক্রান্ত বিষয়ে নিয়ম অনুযায়ী থানায় মাদক আইনে মামলা রুজু করে আইনানুগ ব্যাবস্থার অংশ হিসেবে বিচারিক কার্যক্রমের জন্য তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। আমাদের অভিযান অব্যাহত থাকবে।