বাফেলোতে ব্রাহ্মণবাড়িয়া সমিতির পিকনিকের প্রাক-প্রস্তুতি সভা অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়া, 27 June 2026, 2 বার পড়া হয়েছে,

নিজস্ব প্রতিবেদক, বাফেলো (নিউইয়র্ক): উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের বাফেলোস্থ ব্রাহ্মণবাড়িয়া সমিতির এক গুরুত্বপূর্ণ প্রাক-প্রস্তুতি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ১লা আগস্ট (শনিবার) অনুষ্ঠিতব্য সমিতির আসন্ন বাৎসরিক পিকনিক সফল করার লক্ষ্যে এই সভার আয়োজন করা হয়। গত ২৬ জুন (শুক্রবার) বাফেলোর ২ সানফোর্ড স্টেটে এই সভা অনুষ্ঠিত হয়।

​সভায় উপস্থিত সমিতির নেতৃবৃন্দ প্রবাসে অবস্থানরত ব্রাহ্মণবাড়িয়াবাসীর সর্ববৃহৎ এই মিলনমেলাকে সুন্দর, সুশৃঙ্খল এবং আকর্ষণীয় করে তুলতে নানামুখী পরিকল্পনা ও মতামত ব্যক্ত করেন। দীর্ঘ আলোচনা শেষে পিকনিকের বিভিন্ন ইভেন্ট, আকর্ষণীয় ক্রীড়া প্রতিযোগিতা ও ঐতিহ্যবাহী আপ্যায়নসহ যাবতীয় প্রস্তুতির একটি খসড়া রূপরেখা চূড়ান্ত করা হয়।

​সমিতির সভাপতি এ কে এম আবু হানিফের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন: ​উপদেষ্টা: মনু আহমেদ, ​সিনিয়র সহ-সভাপতি: মোঃ বাতেন সরকার, সহ-সভাপতি: মোঃ আজাদ, সাধারণ সম্পাদক: লিয়াকত তারিফ, ​সাধারণ সম্পাদক-১: নিজাম উদ্দিন।

​সাংগঠনিক সম্পাদক-১ রিপন হক ও সাংগঠনিক সম্পাদক-২ পাপেল আহমেদের যৌথ ও চমৎকার পরিচালনায় সভায় কার্যনির্বাহী কমিটির অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন: ​দপ্তর সম্পাদক: বুলবুল আহমেদ, ​অর্থ সম্পাদক: লুৎফুর রহমান, ক্রীড়া সম্পাদক: আব্দুস সালাম, ক্রীড়া সম্পাদক-১: কাউসার আহমেদ, ​ক্রীড়া সম্পাদক-২: কামরুজ্জামান কাউছার, আপ্যায়ন সম্পাদক: মোঃ ছফু।

​সভায় বাংলাদেশ থেকে আগত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সামাজিক সংগঠন “তরী বাংলাদেশ”-এর আহবায়ক সদস্য এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের মসজিদ রোডস্থ ‘মৌসুমী অফসেট প্রেস’-এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ খাইরুজ্জামান ইমরান। এছাড়াও বাফেলো প্রবাসী মাহমুদুল হাসান সভায় অংশ নেন।

​সমিতির নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, প্রবাসের কর্মব্যস্ত জীবনের ক্লান্তি দূর করতে এবং নতুন প্রজন্মের কাছে দেশীয় সংস্কৃতি, ঐতিহ্য ও পারস্পরিক সৌহার্দ্য তুলে ধরতে আগামী ১লা আগস্টের এই বাৎসরিক পিকনিক এক মিলনমেলায় পরিণত হবে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।