ঢাকার পল্লবীতে সিএনজি চালককে হত্যার পর লাশ গুম করে সিএনজি ছিনতাইয়ের মামলায় অভিযুক্ত ১ জন ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া, 23 April 2026, 2 বার পড়া হয়েছে,
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: র‌্যাব অভিযান ঢাকার পল্লবীতে সিএনজি চালককে হত্যার পর লাশ গুম করে সিএনজি ছিনতাইয়ের মামলায় অভিযুক্ত ১ জনকে ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেফতার করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার একটি আভিযানিক দল গত ২২ এপ্রিল আনুমানিক রাত ২২.৪৫ ঘটিকার সময় ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্চারামপুর উপজেলার বাহরচর কড়িকাদি ফেরিঘাট এলাকায় অভিযান পরিচালনা করে ঢাকার পল্লবী থানার মামলা নং-৪৮, তারিখ-১৮/০৫/২০২৫ খ্রি. পেনাল কোড ১৮৬০; এর মূলে ঢাকার পল্লবীতে সিএনজি চালককে হত্যার পরে লাশ গুম করে সিএনজি ছিনতাইয়ের মামলায় তদন্তপ্রাপ্ত ১ জন পলাতক আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামি হলেন – মোঃ আল আমিন (৪০), পিতা- মোঃ হাসন, বাঁশগাড়ী কাদাপাড়া, বাঞ্ছারামপুর, ব্রাহ্মণবাড়িয়া।
র‌্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করে জানানো হয়েছে।
পরবর্তী আইনি ব্যবস্হা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও দেশের আইন-শৃংখলা পরিস্হিতি স্বাভাবিক রাখতে র‌্যাব-৯ এর চলমান গোয়ন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে