কসবায় ‘জুলাই শহীদ দিবস পালিত

ব্রাহ্মণবাড়িয়া, 17 July 2026, 2 বার পড়া হয়েছে,

অধ্যাপক শেখ কামাল উদ্দিন : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে কসবা উপজেলা প্রশাসনের উদ্যোগে জুলাই শহীদ দিবস পালিত হয়েছে। এতে আলোচনা ও বিশেষ মোনাজাত করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মো: ছামিউল ইসলাম’র সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন; সহকারী কমিশনার (ভূমি) মো: তানজিল কবির, উপজেলা কৃষি অফিসার আয়শা আক্তার, কসবা থানা অফিসার ইনচার্জ আলী মোহাম্মদ রাশেদ, উপজেলা বিএনপির সহসভাপতি মোহাম্মদ ইকলিল আজম, বিএনপি নেতা বশির আহমাদ চৌধুরী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো: আয়ূম খান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো: কামাল উদ্দিন, উপজেলা জামায়াতের নায়েবে আমীর পীরজাদা মাওলানা শিবলী নোমানী প্রমুখ।

আলোচনা সভা শেষাংশে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও তাঁদের মাগফিরাত কামনা এবং আহতদের সুস্থতা, দেশ ও জাতির সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।