বিজয়নগরে ১০১ বোতল ইসকফ সিরাপসহ ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া, 5 March 2026, 34 বার পড়া হয়েছে,
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : র‌্যাব-৯ এর অভিযানে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থেকে ১০১ বোতল ইসকফ সিরাপসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
র‌্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার একটি আভিযানিক দল ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের কালাছড়া এলাকার রুবেল মিয়ার বসতবাড়িতে মঙ্গলবার ৩ মার্চ আনুমানিক দুপুর ১২.২৫ ঘটিকার সময় গোপন সূত্রের ভিত্তিতে র‌্যাবের আভিযানিক দলটি অভিযান পরিচালনা করতে গেলে র‍্যাবের উপস্থিতি টের পেয়ে ১ জন ব্যক্তি দৌঁড়ে পালানোর চেষ্টাকালে তাকে আটক করা হয়। পরে আটককৃত ব্যক্তি জিজ্ঞাসাবাদে করলে তার স্বীকারোক্তিতে ১০১ বোতল ইসকফ সিরাপসহ তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি হলেন – মোঃ রুবেল মিয়া
(৩৭), পিতা- মোঃ সাব মিয়া, কালাছড়া, বিজয়নগর, ব্রাহ্মণবাড়িয়া।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ খ্রি. সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে গ্রেফতারকৃত ব্যক্তি ও জব্দকৃত আলামত বিজয়নগর থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত রয়েছে।