মহান বিজয় দিবসে শহীদদের প্রতি ড্যাব ব্রাহ্মণবাড়িয়ার শ্রদ্ধা নিবেদন

ব্রাহ্মণবাড়িয়া, 17 December 2025, 226 বার পড়া হয়েছে,

মো. আজহার উদ্দিন,ব্রাহ্মণবাড়িয়া : মহান বিজয় দিবস উপলক্ষে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা।

দিবসটি উপলক্ষে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ১০টায় ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল প্রাঙ্গণ থেকে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ফারুকী পার্ক এলাকায় অবস্থিত কেন্দ্রীয় শহীদ স্মৃতিসৌধে গিয়ে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে।

পুষ্পস্তবক অর্পণ শেষে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সকল শহীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং তাঁদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ড্যাব ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি ডা. মকবুল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. মো. আকতার হোসাইন, জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রতন কুমার ঢালী, ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ) এর ও সদর হাসপাতালের সহকারী পরিচালক ডা. শাখাওয়াত হোসেন, এনডিএফ নেতা ও আবাসিক মেডিক্যাল অফিসার ডা. শাহিন ভূঁইয়া, ডা. সোহেল রানা, ডা. এইচ এম জাকারিয়া, জেলা বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. পি ভি রায় সুপ্রিয়, বিএনপির সদস্য ডা. শারমিন সুলতানা, ডা. সৈয়দ আরিফুল ইসলাম, ডা. মাইনুল হক উপল, ডা. ফরিদা ইসলাম নিপা প্রমুখ।

এছাড়াও সদর হাসপাতাল কর্মচারী কল্যাণ বহুমুখী সমবায় সমিতির সভাপতি মোহাম্মদ আব্দুল মোমেন, সাধারণ সম্পাদক বিল্লাল হোসেনসহ মো. আনোয়ার হোসেন, মাহমুদ খান, মিজানুর রহমান, নজরুল ইসলাম, আরিফ খান, সাইফুল ইসলাম, তানভীর আহমেদ, মো. সেন্টু ও মোহাম্মদ জাকির উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ থেকে দেশ ও মানুষের কল্যাণে চিকিৎসাসেবাসহ সকল মানবিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখতে হবে। একই সঙ্গে তাঁরা স্বাধীনতার আদর্শ বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।