বিজয়নগরে ৫০০০ পিস ইয়াবাসহ ৫ মাদক কারবারী গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া, 14 September 2026, 31 বার পড়া হয়েছে,

শাহাদাত হোসেন সোহেল,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মাদক বিরোধী এক বিশেষ অভিযান চালিয়ে ৫০০০ (পাঁচ হাজার) পিস ইয়াবা ট্যাবলেটসহ ৫ মাদক কারবারীকে গ্রেফতার করেছে পুলিশ।

মাদক কারবারিরা হলেন, মোঃ কবির হোসেন- পিতা- মোঃ
আজগর আলী, জাহিদুল ইসলাম-পিতা- মোঃ তাজুল ইসলাম, হান্নান কাজী প্রকাশ রুবেল-পিতা- কাজী আবুল ফয়েজ, আব্দুল্লাহ -পিতা- মৃত সেলিম মিয়া ও সহিদ ভূইয়া- পিতা- নুরুল হক ভূইয়া সর্ব গ্রাম- চানপুর- থানা – বিজয়নগর,জেলা- ব্রাহ্মণবাড়িয়া। জেলা পুলিশের মিডিয়া উইংসের দেয়া তথ্য মতে, রবিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ০৮ঃ৩০ মিনিটের দিকে বিজয়নগর থানা পুলিশের একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে অত্র থানার হরষপুর ইউনিয়নের দেওয়ান বাজার এলাকায় একটি সন্দেহভাজন সিএনজি অটোরিক্সা আটক করে। পরবর্তীতে সিএনজি অটোরিক্সাটিতে তল্লাশী চালিয়ে ৫০০০ (পাঁচ হাজার) পিস ইয়াবা ট্যাবলেটসহ উপরে উল্লেখিত ৫ মাদক কারবারীকে গ্রেফতার করে এবং উদ্ধারকৃত মালামাল বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করে। এ ব্যাপারে বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি ) মোহাম্মদ আহসান উল্লাহ জানান, মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত কবির হোসেনের বিরুদ্ধে ইতিপূর্বে দুইটি, আব্দুল্লাহ এর বিরুদ্ধে একটি ও সহিদ ভূইয়ার বিরুদ্ধে একটি মাদক মামলা রয়েছে বলে জানা গেছে। তাদের গ্রেফতারের পর এ- সংক্রান্তে বিজয়নগর থানায় তাদের বিরুদ্ধে মাদক মামলা রুজু করাসহ বিচার কার্যের অংশ হিসেবে যাবতীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।