শাহাদাত হোসেন সোহেল
ব্রাহ্মণবাড়িয়া :ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মাদক বিরোধী পৃথক অভিযান চালিয়ে ৬ (ছয়) কেজি গাঁজা ও ৯৬ ( ছিয়ানব্বই ) বোতল ফেয়ারডিল সিরাপসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। মাদক কারবারি তিনজন হলেন,মোঃ মাসুদ আলম, পিতা- আব্দুল কাদের,গ্রাম- রাজেশপুর,থানা-সদর দক্ষিন জেলা- কুমিল্লা। মোঃ রাসেল, পিতা-মোঃ আবুল কালাম, গ্রাম– বড় বাজার চন্দন শাহ বাগান বাড়ি, থানা-আখাউড়া,জেলা- ব্রাহ্মণবাড়িয়া এবং মোঃ রুহুল আমিন,পিতা-রজব আলী,গ্রাম-রূপগঞ্জ গোদারাঘাট,থানা-রুপগঞ্জ,জেলা- নারায়নগঞ্জ। পুলিশের দেওয়া তথ্য মতে, আশুগঞ্জ থানা পুলিশের একটি চৌকস টিম বৃহস্পতিবার ( ১অক্টোবর ) সকাল ১০ঃ২৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ টোলপ্লাজা এলাকায় অভিযান চালিয়ে ২ জন মাদক কারবারীর হেফাজত থেকে ৬ (ছয়) কেজি গাঁজা উদ্ধার করে এবং তাদের গ্রেফতার করে অপর এক অভিযানে আশুগঞ্জ থানা পুলিশ দুপুর ১২ঃ ৩৫ মিনিটের দিকে আশুগঞ্জ টোলপ্লাজা এলাকায় একটি সন্দেহভাজন একটি প্রাইভেটকার আটক করে। পরে প্রাইভেটকারটিতে তল্লাশি চালিয়ে ৯৬ (ছিয়ানব্বই) বোতল ফেয়ারডিল সিরাপসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করে। পুলিশ উভয় অভিযানে উদ্ধারকৃত মালামাল বিধি মোতাবেক জব্দ করে। এ-সংক্রান্ত আশুগঞ্জ থানায় পৃথক দুইটি মাদক মামলা রুজু করা হয়েছে
বলেও পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। পাশাপাশি মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে বলেও তারা জানান।