সাহিত্য একাডেমির আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব এর তৃতীয় দিনের নানা অনুষ্ঠান 

ব্রাহ্মণবাড়িয়া, 17 April 2026, 10 বার পড়া হয়েছে,
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার শহীদ ধীরেন্দ্রনাথ ভাষা চত্বরে সাহিত্য একাডেমির উদ্যোগে ৪০ বছরের ধারাবাহিকতায় আয়োজিত বৈশাখী উৎসবের তৃতীয় দিনের আয়োজনে বিকাল ৪.৩০ টায় সূচনাপর্বে কবিতা, সঙ্গীত ও নৃত্য পরিবেশন করে সাহিত্য একাডেমির প্রশিক্ষনার্থীরা এবং অদ্বৈত মল্লবর্মণ স্মৃতি গ্রন্থাগার ও গবেষণা কেন্দ্র।
সন্ধ্যা সাড়ে ৬টায় নির্বাচিত গ্রন্থ আলোচনা অনুষ্ঠানে আমির হোসেন রচিত উপন্যাস “চরকেদেরখোলা” শাহ মোহাম্মদ সানাউল রচিত কাব্যগ্রন্থ “প্রতিবিম্ব কবিতা” মোঃ আব্দুর রহিম রচিত কাব্যগ্রন্থ “যখন বাঁশি বাজবে” তিনটি গ্রন্থের উপর আলোচনা করেন সাবেক অতিরিক্ত সচিব ও কথাসাহিত্যিক আহমেদ ফরিদ, ব্রাহ্মণবাড়িয়া পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম খান সাদাত, সাবেরা সোবহান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ নিজাম উদ্দিন।
সাহিত্য একাডেমির সাধারণ সম্পাদক নূরুল আমিন এবং নুসরাত জাহান বুশরার সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, সাহিত্য একাডেমির সহ সভাপতি মানিক রতন শর্মা।
স্বাগত বক্তব্য দেন সাহিত্য একাডেমির নির্বাহী সদস্য জামিনুর রহমান। শুভেচ্ছা বক্তব্য দেন কমরেড নজরুল ইসলাম, মোঃ তাহের উদ্দিন ভূঁইয়া ও খালেদা মুন্নী।
অনুষ্ঠানের শুরুতে অতিথিদেরকে উত্তরিয় পরিয়ে দেন সাহিত্য একাডেমির সদস্যরা।
আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন সাগর মিউজিক প্লাস স্টুডিও এন্ড একাডেমি, ব্রাহ্মণবাড়িয়া।
সাহিত্য একাডেমি আয়োজিত সপ্তাহব্যাপি বৈশাখী উৎসবে সহযোগিতা করছে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল (জাসাস)। উৎসবে প্রতিদিন থাকছে সাংস্কৃতিক আয়োজন।।বসেছে মেলা। ২০ এপ্রিল নাগাদ ঐ উৎসব চলবে।