নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়া জেলা শিল্পকলা একাডেমি আয়োজিত মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শারমিন আক্তার জাহান, জেলা প্রশাসক, ব্রাহ্মণবাড়িয়া।
বিশেষ অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন রঞ্জন চন্দ্র দে, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাহী অফিসার সিফাত মোহাম্মদ ইশতিয়াক ভূইয়াঁ, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মাহ্ফুজা আখতার, ব্রাহ্মণবাড়িয়া জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও শিশু নাট্যম এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সাংবাদিক মোহাম্মদ খান বিটু, প্রেসক্লাব সহসভাপতি ইব্রাহিম খান সাদাত, মুক্তিযোদ্ধা ওয়াসেল সিদ্দিকী।
ব্রাহ্মণবাড়িয়া জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা কালচারাল অফিসার অসিত বরণ দাস গুপ্ত।
সঞ্চালনা করেন ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন এর সভাপতি আল আমিন শাহীন ও জেলা শিল্পকলা একাডেমীর আবৃত্তি প্রশিক্ষক নুসরাত জাহান বুশরা।
শিশু একাডেমির ট্রেনিং সুপারভাইজার ও দি কান্ট্রি টুডে এর ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি আফজালুর রহমান রিপন, দৈনিক আমাদের কন্ঠের জেলা প্রতিনিধি ও ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক বাচিকশিল্পী আবুল আহাদ সোহেল , সুশীল সমাজ, অভিভাবক, সংস্কৃতি কর্মী, পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীগন উপস্থিত ছিল।
বিভিন্ন বিষয়ে বিজয়ীদের বিজয়ীদের মাঝে অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক পুরস্কার তুলে দেন।