মোঃনিয়ামুল ইসলাম আকঞ্জি,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পুলিশ ৩ টি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ চোর চক্রের ১ সদস্যকে গ্রেফতার করেছে।
ব্রাহ্মণবাড়িয়ায় শনিবার (৩১ জানুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে নাসিরনগর উপজেলার ধরমন্ডল ইউনিয়নের ধরমন্ডল পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে একজন ব্যক্তি পালানোর চেষ্টা করিলে পুলিশ তাকে আটক করে।
এ সময় তার বসত বাড়িতে তল্লাশী করে ১টি SUZUKI-150cc কালো রং এর মোটরসাইকেল ১টি YAMAHA R-15. 160cc ব্লু রং এর মোটরসাইকেল, ১টি Discover-110cc লাল কালো রং এর মোটরসাইকেল ৩টি মোটরসাইকেল উদ্ধার করে।
গ্রেফতারকৃত আসামি হলেন- আনসার মিয়া (৩০) পিতা- সঞ্জীব আলী, ধরমন্ডল, নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া।
মিডিয়া উইং জেলা পুলিশ ব্রাহ্মণবাড়িয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করে জানানো হয়।
এ-সংক্রান্ত নাসিরনগর থানায় একটি মামলা রুজু হয়েছে।