ব্রাহ্মণবাড়িয়ায় অতিরিক্ত ভাড়া আদায়কারী ২টি বাস পরিবহণ মালিক’কে ৬,০০০ টাকা জরিমানা

ব্রাহ্মণবাড়িয়া, 17 March 2026, 34 বার পড়া হয়েছে,
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : র‌্যাব-৯ ও ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন এর যৌথ অভিযানে ব্রাহ্মণবাড়িয়ায় অতিরিক্ত ভাড়া আদায়কারী ২টি বাস পরিবহণ মালিক’কে ৬,০০০ টাকা জরিমানা করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়া ও জেলা প্রশাসন ব্রাহ্মণবাড়িয়ার একটি যৌথ আভিযানিক দল সোমবার (১৬ মার্চ) আনুমানিক সকাল ১০.০০ হতে দুপুর ১৪.০০ ঘটিকা পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে গণপরিবহণে ভাড়ার চার্ট প্রদর্শন না করা ও নির্ধারিত ভাড়ার অতিরিক্ত ভাড়া দাবী বা আদায় করায় সড়ক পরিবহন আইন, ২০১৮ এর ৮০ ধারায় ১। মামুন এন্টারপ্রাইজের মালিক জিয়াউর রহমান’কে ৫,০০০টাকা এবং বিলাস পরিবহণের মালিক আক্তার হোসেন’কে ১,০০০ টাকাসহ সর্বমোট ৬,০০০/- টাকা জরিমানা করা হয়।
এছাড়াও দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে র‌্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযানের পাশাপাশি জনস্বার্থে এই ধরণের অভিযান অব্যাহত থাকবে।