মোঃনিয়ামুল ইসলাম আকঞ্জি,ব্রাহ্মণবাড়িয়া : র্যাব-৯ এর অভিযানে ব্রাহ্মণবাড়িয়ায় গুলিসহ ১টি এয়ারগান উদ্ধার করা হয়েছে।
গত ৫ আগস্টের পর থেকে অদ্যবধি র্যাব-৯, সিলেট বিভাগ ও ব্রাহ্মণবাড়িয়া জেলার দায়িত্বপূর্ণ এলাকা থেকে সর্বমোট ৩২টি দেশী ও বিদেশী আগ্নেয়াস্ত্র, ১০০ রাউন্ড গুলি, ম্যাগাজিন- ৪টি, ৪৮৮০ গ্রাম বিস্ফোরক,২৪টি ডেটোনেটর, ১টি সাউন্ড গ্রেনেড এবং বিপুল পরিমাণ এয়ারগানের গুলিসহ ২৬টি এয়ারগান উদ্ধার করেছে যা সর্বমহলে প্রশংসিত হয়েছে এবং সিলেট বিভাগীয় আইন শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
এরই ধারাবাহিকতায় র্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার একটি আভিযানিক দল অস্ত্র উদ্ধারের বিশেষ অভিযান পরিচালনা করাকালে রবিবার (২৮ ডিসেম্বর) আনুমানিক দুপুর ১৪.১৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার বুধল ইউনিয়নের খাঁটিহাতা লিযাকত মিয়ার পুকুর পাড়ের আশপাশ এলাকায় এয়ারগান পাওয়ার সম্ভবনা রয়েছে। সংবাদ পেয়ে র্যাবের আভিযানিক দলটি আনুমানিক দুপুর ১৪.৪৫ ঘটিকার সময় ঘটনাস্থলে পৌঁছে ব্যাপক তল্লাশী করে পুকুরপাড় থেকে বিভিন্ন কালারের গামছা দ্বারা মোড়ানো পরিত্যক্ত অবস্থায় ১৭৩টি গুলিসহ ১টি এয়ারগান উদ্ধার করতে সক্ষম হয়।
উদ্ধারকৃত এয়ারগানের সাথে সংশ্লিষ্ট কাউকে খুঁজে পাওয়া যায়নি, এ ব্যাপারে র্যাব-৯ এর তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। গুলি ও এয়ারগানটি নাশকতার কাজে ব্যবহার করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
র্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করে জানানো হয়।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে উদ্ধারকৃত গুলিসহ ০১টি এয়ারগান জিডি মূলে ব্রাহ্মণবাড়িয়ার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এ ছাড়াও দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।