কসবায় শারীরিক প্রতিবন্ধীদের হুইল চেয়ার প্রদান

ব্রাহ্মণবাড়িয়া, 5 July 2026, 1 বার পড়া হয়েছে,

অধ্যাপক শেখ কামাল উদ্দিন,বিশেষ প্রতিনিধি : শারীরিক প্রতিবন্ধী অসহায় ২৫ জনকে হুইল চেয়ার দিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও কসবা- আখাউড়া উপজেলা উন্নয়ন ফোরাম চেয়ারম্যান আতাউর রহমান সরকার।

৫ জুলাই রবিবার দুপুর ১২টায় কসবা মডেল মসজিদ কমপ্লেক্স মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি শারীরিক প্রতিবন্ধীদের মাঝে উক্ত হুইল চেয়ার তুলে দেন।কসবা-আখাউড়া উপজেলা উন্নয়ন ফোরাম আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফরিদ উদ্দিন আহমেদ। বিশিষ্ট সাংবাদিক নুরুল আমিনের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন সম্ভাব্য কসবা উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী কাজী ইয়াকুব আলী, সম্ভাব্য কসবা পৌরসভা মেয়র প্রার্থী কাজী সিরাজুল ইসলাম, সম্ভাব্য আখাউড়া উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ইকবাল হোসেন ভুইয়া, সম্ভাব্য আখাউড়া পৌরসভা মেয়র প্রার্থী বূরহান উদ্দিন খান। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক, সাবেক প্রধান শিক্ষক মো: আব্দুল হান্নান, বিশিষ্ট ব্যবসায়ী এস এম আজাদ মানিক, মোহাম্মদ সানাউল্লাহ, শিবির নেতা সাইফুল্লাহ আল আরিফ, জাহিদ হাসান মোল্লা প্রমুখ।

আতাউর রহমান সরকার বলেন, আজকের অনুষ্ঠানে যারা অংশ গ্রহণ করেছে অসুস্থ হলেও তারা আমাদের ভাই-বোন। এ অবস্থায় তাদের পাশে দাঁড়ানোকে আমরা নৈতিক, সামাজিক ও ঈমানি দায়িত্ব বলে মনে করি। হুইলচেয়ার গ্রহণ করেন; আখাউড়া উপজেলার সৈয়দ আহমদ, বাচ্চু ভূঁইয়া, আব্দুল্লাহ আল মামুন, সাদিয়া আক্তার, ফাইমা আক্তার, সৌরভ খান, ইয়াসিন হাজারী, শাহাদাত মিয়া ও কসবা উপজেলার রফিক মিয়া, রানোয়ারা বেগম, কুলছুম আক্তার, শিল্পী আক্তার, রবিউল ইসলাম, রেহেনা বেগম, শায়লা আক্তার, আবু শামা, রওশন আরা বেগম, কবির হোসেন, আসমা আক্তার, জসিম উদ্দীন, মোছলেম মিয়া, জনি সরকার, আক্তার হোসেন, রাবিয়া আক্তার।