ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : র্যাব-৯ এর অভিযানে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থেকে ১৪৩ বোতল ইসকফ সিরাপসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
র্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার একটি আভিযানিক দল ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রছুল্লাবাদ এলাকায় বৃহস্পতিবার (৩০ এপ্রিল) আনুমানিক সকাল ০৮.০০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে দলটি ঘটনাস্থলে পৌঁছালে র্যাবের উপস্থিতি টের পেয়ে ২ জন ব্যক্তি পালানোর চেষ্টাকালে তাদেরকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে জানায় যে, তাদের কাছে মাদকদ্রব্য ইসকফ সিরাপ রয়েছে। পরবর্তীতে তাদের কাছে থাকা মোটরসাইকেলে রাখা ১টি সাদা প্লাষ্টিকের বস্তার ভেতর থেকে ১৪৩ বোতল ইসকফ সিরাপ ও মোটর
সাইকেলসহ তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন – রাজিম হাসান (২৩), পিতা- মোঃ দানিছ, লালপুর, আশুগঞ্জ, ব্রাহ্মনবাড়িয়া এবং মোঃ আনিছ (৪২), পিতা- ইসলাইল ভূঁইয়া, মেরেশানী, বিজয়নগর, ব্রাহ্মণবাড়িয়া।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত ব্যক্তিদ্বয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে গ্রেফতারকৃত ব্যক্তিদের ও জব্দকৃত আলামত ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত রয়েছে।