বিজয়নগরে গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়া, 4 January 2026, 115 বার পড়া হয়েছে,

শাহাদাত হোসেন সোহেল,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মাদক বিরোধী এক অভিযান চালিয়ে ৬ (ছয় কেজি) গাঁজাসহ কামাল হোসেন (৫৫) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মাদক কারবারি কামাল হোসেন জেলার বিজয়নগর থানার বিষ্ণুপুর ইউনিয়নের দুলালপুর গ্রামের মৃত আনফর আলী প্রকাশ নুরুল ইসলামের ছেলে। থানা পুলিশের এক ব্রিফিং থেকে জানা যায়, রবিবার ( ৪ জানুয়ারি ) রাত ০২:১০ মিনিটের দিকে বিজয়নগরের বিষ্ণুপুর ইউনিয়নের দুলালপুর পশ্চিম পাড়া এলাকা থেকে উল্লেখিত মাদকসহ মাদক কারবারীকে গ্রেফতার করে। এ ব্যাপারে বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে ফজলুল হক জানান, আটককৃত মাদক কারবারির বিরুদ্ধে থানায় নিয়মিত মাদক আইনে মামলা রুজু করা হয়েছে।

মাদকের বিরুদ্ধে আমাদের অবস্হান জিরো টলারেন্স। আমাদের অভিযান অব্যাহত থাকবে ।