আশুগঞ্জে ইয়াবাসহ এক নারী মাদক কারবারী গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া, 12 June 2026, 3 বার পড়া হয়েছে,

শাহাদাত হোসেন সোহেল,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মাদক বিরোধী এক বিশেষ অভিযান চালিয়ে ১৯০ (একশত নব্বই) পিস ইয়াবা ট্যাবলেটসহ আনোয়ারা বেগম নামে এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। আটককৃত আনোয়ারা বেগম ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার নোয়াপাড়া গ্রামের মৃত কাদের মিয়ার মেয়ে। পুলিশের দেওয়া তথ্য মতে, বুধবার (১০ জুন) বিকালে আশুগঞ্জ থানা পুলিশের একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ টোলপ্লাজা এলাকা থেকে আনোয়ারা বেগমকে গ্রেফতার করে এবং তার হেফাজত থেকে উপরে উল্লেখিত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে জব্দ করে। এ ব্যাপারে আশুগঞ্জ থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সফিকুল ইসলাম জানান, মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স। আটকৃত মাদক কারবারির বিরুদ্ধে এ-সংক্রান্ত বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। আমাদের অভিযান অব্যাহত থাকবে।