বিজয়নগরে ৪০ চল্লিশ কেজি গাঁজাসহ মাদক কারবারী গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া, 19 August 2026, 1 বার পড়া হয়েছে,

শাহাদাত হোসেন সোহেল,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মাদক বিরোধী এক বিশেষ অভিযান চালিয়ে ৪০ কেজি গাঁজাসহ মোঃ সোহাগ প্রকাশ সোহান নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। আটককৃত মাদক কারবারি সোহাগ জেলার বিজয়নগর থানার কাশিনগর গ্রামের মৃত হুমায়ুনের ছেলে। জেলা পুলিশের দেয়া তথ্য মতে, বিজয়নগর থানা পুলিশের একটি চৌকস টিম বুধবার (১৯ আগস্ট) ভোর ০৫ঃ১০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে অত্র থানার ৭নং সিঙ্গারবিল ইউনিয়নের কাশিনগর এলাকায় অভিযান চালিয়ে উপরে উল্লেখিত মাদক কারবারীর হেফাজত হতে ৪০ (চল্লিশ) কেজি গাঁজা উদ্ধার করে এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ তালিকা মূলে জব্দ করে।
এ ব্যাপারে বিজয়নগর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আহসান উল্লাহ জানান, মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স। প্রাথমিক জিজ্ঞাসাবাদে
আটককৃত আসামী সোহাগের বিরুদ্ধে ইতিপূর্বে ৪ টি মাদক মামলা চলমান রয়েছে বলে জানা গেছে। তাকে আটকের ঘটনায় এ-সংক্রান্তে বিজয়নগর থানায় একটি মাদক মামলা রুজু করাসহ তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যাবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।