কসবায় ব্যাংক কর্মকর্তার বিদায় ও পদোন্নতি জনিত সংবর্ধনা

ব্রাহ্মণবাড়িয়া, 20 September 2026, 2 বার পড়া হয়েছে,

অধ্যাপক শেখ কামাল উদ্দিন,বিশেষ প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় কর্মরত ব্যাংক ম্যানেজারগণের পেশাজীবি সংগঠন “ব্যাংকার্স ফোরাম, কসবার” অবসর জনিত বিদায় সংবর্ধনা এবং পদোন্নতি জনিত সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বিদায়ী অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটিজেনস ব্যাংক কসবা শাখার ম্যানেজার ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সালেক সাব্বির আহমেদ। নবাগত ম্যানেজার হিসেবে উপস্থিত ছিলেন কর্মসংস্থান ব্যাংকের ম্যানেজার মো: খালেকুজ্জামান। সিটিজেনস ব্যাংক কসবা শাখায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতির দায়িত্ব পালন করেন ব্যাংকার্স ফোরাম কসবার প্রতিষ্ঠকালীন সভাপতি সোনালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপক এস. এম কামরুজ্জামান । বিশেষ অতিথিহিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকার্স ফোরামের উপদেষ্টা এবং বাংলাদেশ কৃষি ব্যাংকের সাবেক ব্যবস্থাপক হারাধন চন্দ্র দাস। ব্যাংকার্স ফোরাম কসবার সাধারণ সম্পাদক জনতা ব্যাংক কসবা শাখার ম্যানেজার মিজানুর রহমান সুমনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংকের ম্যানেজার আবদুল্লাহিল বাকী, অগ্রণী ব্যাংকের ম্যানেজার নুরুল আলম, ইউসিবি ব্যাংকের ম্যানেজার সাইদুর রহমান, আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ম্যানেজার ইয়াকুব আলীসহ কসবা উপজেলার সিনিয়র ম্যানেজারগণ। এসময় ব্যাংকার্স ফোরামের পক্ষ থেকে বিদায়ী ব্যবস্থাপককে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে এবং নবাগত ব্যবস্থাপককে ফুলেল শুভেচ্ছায় বরণ করা হয়েছে। অনুষ্ঠানে জনতা ব্যাংক বায়েক শাখার পদোন্নতিপ্রাপ্ত ব্যবস্থাপক মো: মমিনুল ইসলামকে সংবর্ধনা দেওয়া হয়েছে।