কসবায় ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া, 6 June 2026, 1 বার পড়া হয়েছে,

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) উপজেলা সংবাদদাতা : ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কুটি ইউনিয়নের কুমিল্লা-সিলেট মহাসড়কের কাঠেরপুল বাসস্টেশন বাজারে ছুরিকাঘাতে এক যুবক নিহত।
শুক্রবার (৫ জুন) রাত ন’টার দিকে ওই বাজারে দুই যুবকের মাঝে কথা কাটাকাটির এক পর্যায়ে আনোয়ার হোসেন নামক যুবককে ছুরিকাঘাত করে কোন কিছু বুঝে উঠার আগেই দ্রুত স্থান ত্যাগ করে। পরে পথচারীরা আহত অবস্থায় তাকে পাশের বাসস্ট্যান্ড কুটি চৌমুহনী সেন্ট্রাল হাসপাতালে নিয়ে আসেন। ওখানে লোক না থাকায় কসবা সরকারি হাসপাতালের জরুরী বিভাগে আনার পর কর্তব্যরত মেডিক্যাল অফিসার মো: মিশকাতুজ্জামান তাকে পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এসে তাকে মৃত দেখতে পায়।
নিহত মো: আনোয়ার হোসেন (২৩) উপজেলার কুটি ইউনিয়নের রানীয়ারা গ্রামের গিয়াস উদ্দিন চৌধুরীর ছেলে।