শাহাদাত হোসেন সোহেল
ব্রাহ্মণবাড়িয়া :
“সত্য সুন্দর প্রকাশে,চ্যানেল আই আটাসে” এই শ্লোগানকে সামনে রেখে দেশের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল “চ্যানেল আই” এর ২৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ১১ টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে নানা আয়োজন ও কেক কাটার মধ্য দিয়ে এই প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়। সাংবাদিক ফরহাদুল ইসলাম পারভেজের উপস্হাপনায় প্রবীণ সাংবাদিক ও চ্যানেল আই এর সাবেক জেলা প্রতিনিধি বিশিষ্ট সাংস্কৃতিক ব্যাক্তিত্ব মঞ্জুরুল আলমের সভাপতিত্বে অত্র প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন, ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মোঃ আবুসাঈদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, চ্যানেল আই এর ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রতিনিধি ও দৈনিক একুশের আলোর সম্পাদক সাংবাদিক সেলিম পারভেজ।
বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ,
বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য, ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার আমীর মাওলানা মুহাম্মদ মোবারক হোসাইন আখন্দ,
ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক নেতা জাবেদ রহিম বিজন, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক নেতা বাহারুল ইসলাম মোল্লা,
ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সহ-সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক ইব্রাহিম খান সাদাত, ব্রাহ্মণবাড়িয়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ খাইরুল আলমসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ । অনুষ্ঠানে প্রধান অতিথিসহ বক্তারা চ্যানেল আই এর স্মৃতি চারণ করতে গিয়ে বলেন, চ্যানেল আই শুরু থেকেই মানুষের ভালোবাসা নিয়ে দর্শক নন্দিত চ্যানেল হিসেবে হাটি হাটি পা পা করে আজ সাতাশ বছর পেরিয়ে আটাসে পদার্পন করেছে। তাদের সময় উপযোগী সব প্রোগ্রাম যেমন- নাটক, রিয়েলিটি শো,রান্না বিষয়ক অনুষ্ঠান, কৃষি ও কৃষকদের নিয়ে ব্যাক্তিক্রম ধর্মী নানান আয়োজন, টক শো সব কিছুতেই একটা ভালোলাগা ও ব্যাতিক্রমী ছোঁয়া রয়েছে। এই সুন্দর সুন্দর ব্যাক্তিক্রমধর্মী আয়োজনের মধ্য দিয়ে চ্যানেল আই আজও শুরু থেকে আজ অব্দি মানুষের কাছে তাদের জনপ্রিয়তা সমানভাবে ধরে রেখেছে। তারা সবাই ভবিষ্যতেও চ্যানেল আই আরও অধিক হারে গনমানুষের কথা চিন্তা করে প্রোগ্রাম তৈরি করবে এবং নিজেদের অবস্থান ধরে রাখবেন বলে আশা প্রকাশ করেন। পাশাপাশি তারা সবাই চ্যানেল আই এর উত্তোরোত্তর সাফল্য কামনা করেন।