শেখ কামাল উদ্দিন,বিশেষ প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার কসবা ঐতিহ্যবাহী কুটি অটল বিহারী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শেফালী আক্তার’র সুদীর্ঘ ৪০ বছরের শিক্ষকতা জীবনের আজ শেষ কর্মদিবস। তিনি এসএসসি পরীক্ষা ২০২৬ এর কেন্দ্র সচিব এর দায়িত্বও আজ হস্তান্তর করবেন। তিনি তাঁর শেষ কর্মদিবস পর্যন্ত সফলতার সাথে চাকুরী করার সুযোগ হওয়ায় মহান আল্লাহ তাআলার শোকরিয়া আদায় করেন। তিনি বলেন, বিভিন্ন প্রতিষ্ঠানে প্রায় ৪০ বছর আমার কর্মজীবনে কোনদিন কারো সাথে মনোমালিন্য হয় নাই। আমি সহকর্মীদের আচরণে খুবই সন্তুষ্ট। জানামতে আমি কাউকে কোন প্রকার ব্যথা দেই নাই। আমার অবসরকালে জ্যৈষ্ঠতার ভিত্তিতে প্রধান শিক্ষকের দায়িত্ব গ্রহণ করবেন মুহাম্মদ লুৎফুল কবীর সাহেব। তাঁর সাথে আমার সহকর্মীর পাশাপাশি ভাই-বোনের মত সম্পর্ক। আমি তাঁর সর্বাঙ্গীন সফলতা কামনা করি। আমার শারীরিক সুস্থতা ও অবসরকালীন জীবন সুখ-শান্তি কামনায় সকলের নিকট দোয়া প্রার্থী।