ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক  সিরাজুল ইসলাম সিরাজকে গণসংবর্ধনা

ব্রাহ্মণবাড়িয়া, 16 April 2026, 5 বার পড়া হয়েছে,
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজকে গণসংবর্ধনা প্রদান করা হয়েছে।
১৫ এপ্রিল  বুধবার বিকেলে শহরের চাষী ভবন চত্বরে  শিমরাইলকান্দি ও পাওয়ার হাউজ রোড  এলাকাবাসীর উদ্যোগে এ সংবর্ধনার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে কুমিল্লা বিভাগীয় যুবদলের সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলাম (ভিপি তাজুল)’র পরিচালনায় এতে সভাপতিত্ব করেন, জেলা বিএনপির উপদেষ্টা ও  পৌরসভার সাবেক কাউন্সিলর মোঃ আব্দুর রহিম।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন,  জেলা বিএনপির সহ-সভাপতি সাবেক পিপি এডভোকেট মোঃ  শফিকুল ইসলাম , পৌর ডিগ্রী কলেজ এর সভাপতি ওসহ-সভাপতি এ.বি.এম মমিনুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আলী আজম, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান শাহীন, জেলা ছাত্র দলের সদস্য সচিব সমির চক্রবর্তী ও জেলা বিএনপির নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এসময় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সংবর্ধিত সিরাজুল ইসলাম সিরাজের সহধর্মিণী কামরুন্নাহার পলি,জেলা বিএনপির কোষাধ্যক্ষ মোঃ মিজানুর রহমান, দপ্তর সম্পাদক এড মোঃ শামসুজ্জামান চৌধুরী কানন, প্রচার সম্পাদক মোঃ মাহিন, জেলা ওলামা পরিষদের আহ্বায়ক মাওলানা ইয়াহিয়া , জেলা যুবদলের যুগ্মসম্পাদক সৈয়দ তৈমুর ও সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়ার সভাপতি ও দৈনিক দিনকাল এর জেলা প্রতিনিধি নিয়াজ মোঃ খান বিটু।
অনুষ্ঠানে এলাকার নারী-পুরুষের অংশগ্রহণে  নবনিযুক্ত প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজকে ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা জানিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সিরাজুল ইসলাম সিরাজ বলেন, “এলাকায় মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে। শুধু প্রশাসনের পক্ষে মাদক নির্মূল সম্ভব নয়- এজন্য সকলকে সচেতন হয়ে একসঙ্গে কাজ করতে হবে।”
তিনি আরও বলেন, এলাকার সার্বিক উন্নয়নে সকলকে সঙ্গে নিয়ে কাজ করার অঙ্গীকার করেন।