শাহাদাত হোসেন সোহেল,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মাদক বিরোধী এক বিশেষ অভিযান চালিয়ে ৬ (ছয়) কেজি গাঁজাসহ কুখ্যাত দুই মাদক কারবারী ও তাদের এক সহযোগীসহ মোট তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৫মে) দুপুর ০২ঃ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়। আটককৃত তিনজন হলো – জয় মিয়া, পিতা -আমিন মিয়া,গ্রাম কাশিনগর,মোঃ রুমেল মিয়া,পিতা-মোঃ রেনু মিয়া,গ্রাম- কাশিনগর ও মোঃ জুনায়েদ,গ্রাম -কাশিনগর সর্ব থানা- বিজয়নগর,জেলা- ব্রাহ্মণবাড়িয়া। পুলিশ সূত্রে জানা যায়, বিজয়নগর থানা পুলিশের একটি টিম বিজয়নগর থানার ৩নং ইছাপুরা ইউনিয়নের ফুলবাড়িয়া এলাকায় অভিযান পরিচালনা করে উপরে উল্লেখিত গাঁজাসহ তিন জনকে গ্রেফতার করে এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য বিধি মোতাবেক জব্দ করে। এ ব্যাপারে বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে ফজলুল হক জানান,অভিযান পরিচালনা করে মাদকসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত জয়ের বিরুদ্ধে ইতিপূর্বে একটি মাদক মামলা,রুমেলের বিরুদ্ধে ৬টি মাদক মামলা ও জুনায়েদের বিরুদ্ধে ৫টি মাদক মামলা চলমান রয়েছে বলে জানা গেছে। মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স।
গ্রেফতারের পর এ সংক্রান্ত বিষয়ে তাদের বিরুদ্ধে বিজয়নগর থানায় একটি মাদক মামলা রুজু করাসহ আইনানুগ ব্যাবস্থার অংশ হিসেবে অদ্যই তাদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।